• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারি আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মেহেরপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারি আটক
মেহেরপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদককারবারি আটক

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিখা গ্রামে মাদক বিরোধী অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলো- দক্ষিণ শালিখার পিয়াদা পাড়ার মৃত গোলাম শেখের ছেলে হাফিজুল হক (৫০), তার স্ত্রী চাইনা খাতুন (৪৫) এবং একই গ্রামের ক্লাব পাড়ার ওজদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, স্বামী-স্ত্রী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খাটের নিচ থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে চাঁদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার কোমর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category