• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি জনিসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি জনিসহ আটক-২
মেহেরপুরে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি জনিসহ আটক-২

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ গ্রাম হেরোইনসহ জনি খান, দাতা হাতেম তাই ওরফে শিশির এবং আমিনুল ইসলাম নামের ৩ মাদক ব্যবসায়ী আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

বুধবার (৬ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জনি শহরের নতুন পোস্ট অফিস পাড়ার ইউনুস খার ছেলে, শিশির একই এলাকার জনির ছেলে এবং আমিনুল ইসলাম গোরস্থান পাড়ার আবু হানিফের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর এলাকার জনৈক কাজীপাড়ার বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে জনি, শিশির এবং আমিনুল ইসলামকে আটক করেন।

এসময় তাদের নিকট থেকে ১৭ গ্রাম হেরোইন এবং তাদের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল উদ্ধার জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণীর ৮(খ) এবং ২৬(১) ধারা মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category