• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হিরোইনসহ খাজা মইনুদ্দিন চিশত ওরফে মুহিত নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মাছের আড়তের কাছ থেকে মুহিতকে আটক করা হয়। মুহিত মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার সুমন মন্ডলের ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এসআই খসরু আল মামুন, এসআই রুহুল আমিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা শহরের গড়ের পুকুর মাছের আড়তের কাছে অভিযান চালান। এসময় মুহিতকে গ্রেফতার করার পর তার নিকট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category