• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারী আটক
মেহেরপুরে হেরোইনসহ মাদক কারবারী আটক

মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মোমিন খাঁ (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সোমবার (২১ আগষ্ট) সকাল ১১টার দিকে স্টেডিয়াম পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় ৩০ পুরিয়া (৩ গ্রাম) এবং একটি পলিথিনে মোড়ানো (২ গ্রাম) মোট ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

আটক মোমিন একই এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে সহকারী পরিদর্শক রুহুল আমীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় মোমিনের দেহ তল্লাশী করে একটি ডারবি প্যাকেটে মোড়ানো মোট ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ মোমিনকে আটক করা হয়।

জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। মোমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনীর ৮(খ) ধারায় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category