• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে হেরোইনসহ নারী মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ নারী মাদককারবারী আটক
মেহেরপুরে হেরোইনসহ নারী মাদককারবারী আটক

মেহেরপুর সদর উপজেলার বারাদিতে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ রেনুকা খাতুন নামের এক মাদককারবারীকে আটক করেছে বারাদি ক্যাম্প পুলিশের একটি দল।

সোমবার (৩১ জুলাই) সকাল ৮ টার সময় বারাদী বাজারে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রেনুকে আটক করেন।

মাদক ব্যবসায়ী রেনুকা খাতুন মেহেরপুর স্টেডিয়াম পাড়ার সাহারুল ইসলাম ওরফে মাইকেলের স্ত্রী।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারে অভিযান চালিয়ে রেনুকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার যৌনাঙ্গের ভিতর থেকে হেরোইন জব্দ করা হয়।

তিনি বলেন, রেনুর বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে আদালতে ৬টি মামলা চলমান রয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৪৯, তারিখ ৩১/০৭/২৩ ইং। আটককৃত আসামি রেনু খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category