• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে হেরোইনসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ আটক-২
মেহেরপুরে হেরোইনসহ আটক-২

মেহেরপুরে ১১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১২)। রবিবার (২এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করে। আটককৃত হলো, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘোষপাড়ার আব্দুর সাত্তারের ছেলে শাহিন(১৯), একই গ্রামের পশ্চিমপাড়ার ইসরাফিলের ছেলে রাকিবুল(৩২)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতাগামী পাকা রাস্তার দক্ষিণ যাদবপুর ঈদগাহ মাঠ দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ শাহিন ও রাকিবুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক হাজার একশত টাকা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category