মেহেরপুরে ২৭ গ্রাম হেরোইনসহ আশরাফ খান(৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব-১২)। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করে। আটককৃত আশরাফ আলী মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের স্কুলপাড়ার সাদের খানের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মোঃ গোলাম ফারুক জানান, মেহেরপুর- মুজিবনগর উপজেলার বামনপাড়া মোড় টাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইনসহ আশরাফ আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।