• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১

দ্রুতগামী পাওয়ার ট্রিলারের ধাক্কায় মুজারুল মন্ডল(৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ডিসেম্বর) সকাল আটটার দিকে মেহেরপুর শহরের সদর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুজারুল মন্ডল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক মুজারুল মন্ডল সকালের দিকে বাইসাইকেল চালিয়ে পিরোজপুর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। শহরের সদর ভূমি অফিসের সামনে এসে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দেয়। রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন মুজারুল ম-ল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের নিহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category