• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সৈনিক আহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
সৈনিক আহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সৈনিক আহত

মেহেরপুরে কাঠ ভর্তি আলগামনের ধাক্কায় কাজী রফিকুল ইসলাম (৮০) নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সৈনিক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। কাজী রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী রফিকুল ইসলাম বর্তমানে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বসবাস করেন। তিনি এশার নামাজ আদায় করে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল এই সময় বাসস্ট্যান্ডের দিক থেকে আসা কাঠ ভর্তি একটি আলগামন তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category