মেহেরপুরে বাইসাইকেল ও মটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজাপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের বড়বাজার এলাকার মোঃ নজরুল ইসলাম স্বপনের ছেলে, এজাজ আহমেদ লিওন (২২) মোঃ টিটুর ছেলে মোঃ সোহান (২১) ও সদর উপজেলার যাদবপুর দক্ষিণপাড়ার মৃত আতাহার আলী ঝড়ুর ছেলে মোঃ জিয়া (৫০)।
জানা গেছে, জিয়া বাইসাইকেল চালিয়ে রাজাপুর গ্রাম থেকে আসছিলো এসময় লিওন ও সোহান মটরসাইকেল আরোহী দুইজন মেহেরপুর থেকে রাজাপুরের দিকে যাওয়ার সময় রাজাপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফাড করেন। লিওন ও সোহান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।