• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে স্বরস্বতী পূজা উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে স্বরস্বতী পূজা উদযাপন
মেহেরপুরে স্বরস্বতী পূজা উদযাপন

পুরোহিতের মন্ত্রপাঠসহ নানা আয়োজনে আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য স্বরস্বতী পূজার আয়োজন করে। সনাতন ধর্মমতে, স্বরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে স্বরস্বতীর আরাধনা করেন। স্বরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category