• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

দন্ডিত রেজাউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। হত্যাকান্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে রেজাউল ইসলাম। নিহত জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রেজাউলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে।

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) প্রেরণ করেন। বিজ্ঞ আদাল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন।

একই সাথে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত রেজাউল ইসলাম। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category