• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ভারতীয় ওয়ান শুটারগান, ৫২ রাউন্ড গুলি ও ১৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

জানা গেছে, রাধাকান্তপুর কবরস্থানে একটি ডাকাত দল নাশকতা ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনা সদস্যদের একটি টহল দল সেখানে অভিযানে যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি ভারতীয় ওয়ান শুটারগান, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ব্যবহৃত ১২ গেজ গুলির খোসা উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category