• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
মেহেরপুরে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
মেহেরপুরে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ-প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বৃহম্পতিবার (২১ আগষ্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর নিকট থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

জানা গেছে, ইকবাল বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর মাঠে ঘাস যায়। ঘাস কাটার সময় সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ এর তেইনপুর ক্যাম্পের সদস্যরা আটক করা হয়। ইকবাল হোসেন বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ইকবালকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানী কমান্ডার কর্তৃক ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে বলে বিএসএফ এর পক্ষ হতে জানানো হয়েছে। বর্তমানে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরত আনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category