• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে সারের দাম বেশি রাখায় বিসিআইসি ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে সারের দাম বেশি রাখায় বিসিআইসি ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে সারের দাম বেশি রাখায় বিসিআইসি ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে সাজিয়ে রাখার অপরাধে মেহেরপুরের বামনপাড়ার আমানুল্লাহ ট্রেডার্স থেকে ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই জরিমানা আদায় করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বামনপাড়ার মেসার্স আমানুল্লাহ ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এছাড়াও এই সারের দোকানটিতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সাজানো ছিল। দোকান মালিক আমানুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় দোষী সাব্যস্ত করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category