• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের নামে মামলা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের নামে মামলা
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনসহ ১৬৩ জনের নামে মামলা

মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সহযোগী আমাম হোসেন মিলুসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরনে জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিভাবক এবং জন-সাধারণের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সময় ঐ দিন সকাল ১১টার দিকে মেহেরপুরের শহরের বড়বাজার, সদর হাসপাতাল মোড়, কলেজমোড় এর রাস্তায় ঘটনাস্থলে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠি সহ অবৈধ আগ্নেয়অস্ত্রসহ ভয়ভিতি, খুন, জখম করার উদ্দেশ্যে মটর সাইকেলে চড়ে মহড়া দিতে দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়।

তখন আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ ভীত সমাপ্ত হয়ে পড়ে এবং আসামীদের হামলায় ছাত্র-জনতা এদিক-সেদিক ছোটাছুটি করার সময় আসামীরা উপস্থিত ছাত্র ও জনতাকে খুন-জখমের হুমকি প্রদান করে। পরে ৫০/৬০ জন অজ্ঞাতসহ আসামীরা হাসপাতাল মোড়ে উপস্থিত হয়ে সন্ত্রাসী স্টাইলে মিছিল করে অন্যান্য সাধারণ মানুষ ও সাধারণ ব্যবসায়ীদের সন্ত্রাসী স্টাইলে হুমকি প্রদান করে ত্রাস সৃষ্টি করে।

এতে সাধারণ মানুষজন আতঙ্কগ্রস্থ হয়ে পরে এবং জীবন বাঁচানোর জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে আসামীরা হুমকি দিতে দিতে মেহেরপুর শহরের দিকে সহ বিভিন্ন দিকে চলে যায়। বর্তমানে সাধারণ মানুষজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা আতঙ্কের মধ্যে আছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বলেন, মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category