মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মেহেরপুরে শুরু হয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ৩ দিনের প্রশিক্ষণ কার্যক্রম। টেলিভিশন সাংবাদিকতা ও সংবাদ প্রতিবেদন বিষয়ে পৃথক দুটি প্রশিক্ষণ কার্যক্রম সোমবার ((১০ মার্চ) সকালে মেহেরপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয়।
টিআইবির প্রশিক্ষক শাহ আলম ও সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এ প্রশিক্ষণ প্রদান করছেন।
মেহেরপুর প্রেসক্লাব আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।