• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

মানববন্ধনে মেহেরপুর প্রেস ক্লাব আহবায়ক মহসিন আলী আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মুজিবনগর প্রেস ক্লাব সভাপতি মুন্সি উমর ফারুক প্রিন্স, সাংবাদিক তুহিন অরন্য, রফিকুল আলম, ফারুক হোসেন, জাগো মেহেরপুর মূখপাত্র সোয়েব রহমান, মৃত্তিকা গ্রুপ থিয়েটরের সভাপতি মানিক হোসেন, উই আর ফর পিপল সভাপতি খন্দকার মইজ ও মানবাধিকার কর্মী দিলারা ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। সমাজের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব দুর্বৃত্তদের দমন করা না গেলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। হামলার সাথে জড়িতের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

প্রসঙ্গত, গেল ১২ ফেব্রুয়ারী মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়। এ ঘটনার জের ধরে কিছু উচ্ছৃংখল মানুষ মউক নামের একটি এনজিও অফিসে হামলা চালায়।

ঘটনাস্থলে দুর্ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করার সময় উচ্ছৃংশল কিছু মানুষ সাংবাদিক রাশেদুজ্জামানের উপর বর্বরোচিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছুটে গেলে তাদের হামলার শিকার হন সাংবাদিক পাভেল। পরে পুলিশ ও সাংবাদিকরা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

ঘটনার দিন রাশেদুজ্জামান বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আবু লায়েছ নামের এক আসামি এবং গেল মঙ্গলবার রাত ১০ টার দিকে ফরিদপুর থেকে প্রধান আসামি আকাশকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category