• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে সবুজ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গোপালপুর গ্রামে মাঝখানে এ দূর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার গোপালপুর গ্রামের বাগানপাড়ার কাশেমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সবুজ তার ভ্যানে সবজি নিয়ে মদনাডাঙ্গা গ্রাম থেকে গোপালপুরের দিকে আসছিলো। ভ্যানটি গোপালপুর-মদনাডাঙ্গা গ্রামের মাঝামাঝি পৌছালে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দিয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সবুজকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তার স্বজনরা লাশটি নিয়ে নিজ গ্রামে চলে যায়। ওসি আরো জানান এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। থানায় অভিযোগ পেলে লাশটি ময়না তদন্তের সীদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category