• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১০ জুন, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত

মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আমঝুপি এলাকার, বিল্লাল হোসেন ও রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলাম এবং অটোরিকশা চালক, সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের মহিবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুরের দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশা চাঁদবিল মোড়ে পৌছালে সেখানে কোন সিগন্যাল ছাড়াই সড়কের অপর পাশে মোড় নিতে যান। এসময় মেহেরপুরের উদ্দেশ্যে আশা দ্রুত গতির একটি ডিসকাভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রিকশায় আঘাত করেন, সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই আরোহী এবং রিকশা চালকসহ দুই যাত্রী। এঘটনায় অটোরিকশাতে থাকা শিশু সহ দুই যাত্রীর তেমন কোন ক্ষতি না হলেও চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে, মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে উপস্থিত হন জেলা পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category