• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির অফিস সহায়ক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির অফিস সহায়ক নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির অফিস সহায়ক নিহত

মেহেরপুর পৌরসভার সামনে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানের নিচে পড়ে মোজাম্মেল হক (৫০) নামের এক সরকারি কর্মকচারি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল আলিম নামের এক রিক্সাচালক। বুধবার বুধবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় অবৈধ ওই যান উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক এলজিইডি মেহেরপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অফিস সহায়ক এবং সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় অফিস শেষে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক। মেহেরপুর পৌরসভার সামনে পৌঁছান তিনি। এসময় কাথুলীগামী খড়ি (লাকড়ি) বোঝাই স্যালোইঞ্জিন চালিত একটি অবৈধ যানের (স্থানীয় নাম লাটা হাম্বার) একটি চাকা বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে এ যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খড়িসহ মোজাম্মেল হকের রিক্সার উপর পড়ে।

স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম মোজাম্মেল হক ও রিক্সা চালক আব্দুল আলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের চিকিৎসকরা মোজাম্মেল হককে মৃত ঘোষণা করে এবং আলিমকে হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত অবৈধ যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category