• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত-আহত ৪

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বায়েজিদ (১৬) এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই সাথে মহিদ (২৪), আরিফ (২০), মোকাদ্দেস (১৬) ও শ্রাবন (১৬) নামের চার জন গুরুতর আহত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে পৌর এলাকার কায়েমকাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা গেছে, বায়েজিদ, মোকাদ্দেস ও শ্রাবন প্রাইভেট পড়ে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে কায়েমকাটা মোড় নামক স্থানে পৌছালে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে যায়। এ সময় দুটি মোটরসাইকেল ধাক্কা লেগে দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে ছিটকে পড়ে ঘটনস্থলে বায়েজিদের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন।

আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত মোকাদ্দাসের অবস্থার গুরুত্বর হওয়ায় তাকে কুষ্টিয়াতে রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category