• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-১

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ মে, ২০২৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-১

মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শাওন (১৪) নামের অষ্টম শ্রেণী এক স্কুল ছাত্র নিহত হয়েছে একই সাথে তার বন্ধু সৌরভ (১৫) গুরুত্বর আহত হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের নিকট এ ঘটনা ঘটে। নিহত শাওন সদও উপজেলার শোলমারি গ্রামের পাঠান পাড়ার আশরাফ আলীর ছেলে ও সৌরভ একই এলাকার জিতুর ছেলে।

জানা গেছে, শাওন ও সৌরভ শোলমারী থেকে মেহেরপুর যাওয়ার সময় তেরঘরিয়া বিল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্বক আহত হয়।

স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে শাওনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাজশাহী যাওয়ার পথে পাবনায় পৌছালে শাওনের মৃত্যু হয়। আহত সৌরভ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category