• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম মহাজন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম মহাজন মেহেরপুর জেলা সদরের দিঘিরপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাইফুল ইসলাম নিজের স্যালোইঞ্জিন চালিত যান নছিমনে বিভিন্ন প্রকার মালামাল ডেলিভারি করেন। সন্ধ্যায় গাংনী বাজারে ডেলিভারি শেষে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া নামক স্থানে কোন কারণে তিনি রাস্তার উপর থেমে ছিলেন। এসময় দ্রুতগামী কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। দ্রুতগামী কোন যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category