• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা। সে ঢাকা জর্জকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলো। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

জানা যায়, মেহেরপুর হতে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে আঘাত লাগলে আহত হন ৩ জন।

রোমানা আক্তার কে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মেহেররপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সি বিভাগের দায়িত্ব মেডিকেল অফিসার তারিক আহমেদ।

পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সাথে করে রওনা দেয় রোমানা আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category