• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র দুলাল হোসেনের (১৫) মৃত্যু হয়েছে। সে মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মদন আলীর ছেলে।

বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শালিকা থেকে মুজিবনগর যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাইকে থাকা যমজ ভাই আলাল হোসেন ও বন্ধু আবু সাঈদ আহত হয়। আলাল ও দুলাল কেদারগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্র।

আবু সাঈদ জানায় , তিনজন শালিকা গ্রামের বন্ধু বিদ্যুতের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে আজিমুদ্দিনের ভাটার কাছে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ও পথচারীরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুলাল হোসেনকে মৃত বলে ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন জানান, দুলাল হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category