• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে শেষ হয়েছে নির্বাচন। ফরহাদ হোসেন ও সাগর বিজয়ী

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে শেষ হয়েছে নির্বাচন। ফরহাদ হোসেন ও সাগর বিজয়ী
মেহেরপুরে শেষ হয়েছে নির্বাচন। ফরহাদ হোসেন ও সাগর বিজয়ী

মেহেরপুরের দুটি আসনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। জেলায় মেহেরপুর সদর ও মুজিবনগর নিয়ে নির্বাচনী আসন-১ ও গাংনী উপজেলা মেহেরপুর-২ আসন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল মান্নান (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট। মেহেরপুর-২ গাংনী আসনে এএসএম নাজমুল হক সাগর (নৌকা) ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) পেয়েছেন৪৯ হাজার ৫৯৩ ভোট।

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকালে ভোটারের উপস্থিতি কম হলেও দুপুর পরে ভীড় জমে ভোটারদের। মেহেরপুর আসনের কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটে। সদরের কলাইডাঙ্গা ভোট কেন্দ্রে সংরক্ষিত আসনের মহিলা মেম্বর বুলবুলি খাতুনকে ভোটা কেন্দ্রে যেতে বাধা দেয়ায় নৌকা প্রতীকের তিন কর্মীর প্রত্যেককে ৭ দিন করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হাসান। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- নজরুল (৬০) নিয়ামত (৫২) ও ইউনুস (৪৫)।

এদিকে মেহেরপুর-২ গাংনী আসনের সহড়াবাড়িয়া ভোট কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগে আলমগীর হোসেন নামের নৌকার এক এজেন্টকে বহিষ্কার করেন প্রিজাইডিং অফিসার। এদিকে গাংনীর নওপাড়া ভোট কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) সমর্থকদের মধ্যে উত্তেজনা প্রতিহত করতে গিয়ে প্রতিপক্ষের ইটের আঘাতে আশিকুর নামের এক পুলিশ কনষ্টেবল আহত হন। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তিনজনকে দুই হাজার টাকা জরিমানা করেন। অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। দন্ডিত ওই ব্যাক্তির নাম আক্কাস আলী। সে নওপাড়ার নজর আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category