• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত
মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই শ্লোগানে মেহেরপুরে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের নেতৃত্বে  জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যলয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, দায়রা ও জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category