• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন
মেহেরপুরে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন

মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফারহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মুজিরুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category