জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান,জেলা আওয়ামী লীগের পক্ষে সিনিয়র সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড.ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা যুবলীগের পক্ষে এরপর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ,জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রন্জন রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিউজ-উল জান্নাহ,জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন