• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

চার বছর বয়সী এক শিশু ধর্ষণের দায়ে তছলেম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত তছলেম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবনপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ৪ বছর বয়সী এক শিশু বাড়ির পাশের একটি আম বাগানে অন্য শিশুদের সাথে খেলছিল। প্রতিবেশী তছলেম উদ্দিন মিস্ত্রি চকলেটের প্রলোভন দিয়ে শিশুটিকে একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তছলেম। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন ২০২৩ সালের ২২ আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয় তছলেম উদ্দিনকে। পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এই রায় প্রদান করেন। ‌

অল্প সময়ের মধ্যে মামলার রায় হয় সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category