• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, পিতা-পুত্র আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, পিতা-পুত্র আটক
মেহেরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, পিতা-পুত্র আটক

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ফারুক নামের এক ব‍্যক্তির উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফারুক ও খাজামতের ছেলেসহ অন‍্যান‍্য ছোট বাচ্চারা সকালে স্কুল মাঠে ফুটবল খেলছিলো। খেলার একপর্যায়ে ফারুক ও খাজামতের ছেলের সাথে গোল দেয়া নিয়ে মারামারি শুরু হয়। এক পর্যায়ে খাজমতের ছেলে বাড়িতে গিয়ে বিষয়টি বললে ছোট বাচ্চাদের এই গন্ডগোলকে কেন্দ্র করে খাজামত ও তার বড় ছেলে তৌফিক এবং মালেকুলসহ কয়েকজন দেশীয় অস্ত্র রামদা, দা নিয়ে মিনি পাড়া থেকে স্কুল পাড়ায় ফারুকের ঘরে ঢুকে তার উপর হামলা করেন। এসময় প্রতিবেশীরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও বলেন শুধুমাত্র ছোটদের খেলা কে কেন্দ্র করে এত বড় ঘটনা নয় বরং রাজনৈতিক কারনে এই হামলা হয়েছে।

বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে লোকজন খাজামত ও তার বড় ছেলে তৌফিককে দেশীয় অস্ত্রসহ ঘরে আটকে রাখে, বিপদ বুঝে পালিয়ে যায় মালেকুল। এসময় সদ‍্য মুক্তি পাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জিয়া নামের এক ব্যাক্তি তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আটকে রাখা বাবা ছেলেকে হেফাজতে নেন। পরে তাদের উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ থানায় নেওয়া হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category