• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গনকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কাদের মিয়সহ কর্মকর্তা বৃন্দ। একে একে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদর চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category