• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে রোগীর মৃত্যুর ঘটনায় ডা. সালাম কারাগারে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩
মেহেরপুরে রোগীর মৃত্যুর ঘটনায় ডা. সালাম কারাগারে
মেহেরপুরে রোগীর মৃত্যুর ঘটনায় ডা. সালাম কারাগারে

মেহেরপুরে দারুস সালাম ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃতুকে কেন্দ্র করে আদালতের স্বপ্রনোদিত মামলায় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় কোর্টের বিচারক মো: তরিকুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, চলতি বছেরর ২২ জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হন। রাত ১০টার দিকে ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তিনি একাই এনেসথেসিয়ার কাজ করেন। অপারেশন টেবিলেই সুমাইয়ার মৃত্যু হয়।

এই ঘটনায় বিভিন্ন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলে ৩০ জানুয়ারি মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট—১ম আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বপ্রনোদিত মামলাটি করেন। যার মামলা নং-মিসকেস ০২/২০২৩। মামলায় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category