• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে রিক্সায় গণভোটের প্রচারণার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে রিক্সায় গণভোটের প্রচারণার উদ্বোধন
মেহেরপুরে রিক্সায় গণভোটের প্রচারণার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচারের লক্ষে সড়কে ভোটের রিক্সার উদ্বোধন করা হয়েছে। আজ বুধ্বার সকাল সাড়ে দশটায় নিজ কার্যালয়ের সামনে ভোটের রিক্সার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। এছাড়াও জেলা সিভিল সার্জন ডা: আবু সাঈদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, দীর্ঘ বছর পর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট সম্পর্কে মানুষ তেমন একটা সচেতন নয়। তাদেরকে সচেতন করতে সড়কে ভোটের রিক্সার আয়োজন করা হয়েছে। সড়কে সড়কে প্রচারের মাধ্যমে গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করবে। পাশাপাশি হ্যাঁ ভোট কি হতে পারে৷ না ভোট দিলে তার প্রভাব কি হবে। এসব বিষয় নিয়ে রিক্সায় মাইকের মাধ্যমে প্রচার করা হবে। প্রচার চলবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category