• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে যেন থামছেই না ফসলের সাথে শত্রুতা 

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
ফসলের সাথে শত্রুতা 
ফসলের সাথে শত্রুতা 

মেহেরপুরে রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলাগাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের মেহেরপুর শহরের শ্রীগাড়ি মাঠে কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এতে কৃষকদের প্রায় ৮-১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ।

জানা গেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম, নিজাম উদ্দিনের ছেলে আপজেল, জামাল হোসেনের ছেলে আবুল হাশেম, আব্দুস সামাদের ছেলে আনাস, তেতুলের ছেলে আব্দুর রাজ্জাক, ভেতুর ছেলে তুফান, জামাত আলী ছেলে আবুল কাশেম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে শ্রীগাড়ির মাঠে কলার চাষ করেন।

সরেজমিন দেখা গেছে, কোন কলার কান্দি কাটার সময় হয়ে গেছে। কোনটা সবেমাত্র কাঁদি পড়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই সমস্ত কলাগাছ ও কলা কেটে কুচি কুচি করে জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে জমির মালিকরা মাঠে কাজ করতে এসে কলার এ অবস্থা দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে।

খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা তসরুপ কৃত কলার জমি পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category