• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে মোড়ে মোড়ে আনসার ও বিএনসিসির ট্রাফিকিং

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
মেহেরপুরে মোড়ে মোড়ে আনসার ও বিএনসিসির ট্রাফিকিং
মেহেরপুরে মোড়ে মোড়ে আনসার ও বিএনসিসির ট্রাফিকিং

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মেহেরপুরের তিনটি থানা ও ডিবির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার (৯ আগস্ট) সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

দায়িত্ব পালন করতে গেলে হামলার শিকারের আশংকায় ডিউটিতে যেতে চাইছেন না পুলিশ সদস্যরা। তাছাড়া নানা দাবিতে তারা অনড় রয়েছেন। এদিকে পুলিশ সদস্যদের স্বাভাবিক কাজে ফিরিয়ে আনতে গাংনী থানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন পুলিশ কর্মকর্তারা। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পরিবেশ তৈরীর আশ্বাস দেওয়া হচ্ছে।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আনসারবাহিনীর সদস্যরা। সড়কে ট্রাফিকিং কার্যক্রমে এগিয়ে এসেছে বিএনসিসির সদস্যবৃন্দ। বিভিন্ন মোড়ে আনসার বাহিনী সাথে সহযোগিতা করতে দেখা যায় তাদের। গুরুত্বপূর্ণ মোড়ে গুলোতে ট্রাফিকিং কাজ করছে বিএনসিসির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category