• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রনির মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রনির মৃত্যু
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রনির মৃত্যু

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত রনি মিয়া(১৫) ঢাকা মেডিকেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার(২০অক্টোবর) আমঝুপি বাজারের অদূরে মােটরসাইকেল ও প্রাইভেটকারের মুখােমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত রনি মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও আমঝুপি আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাপনী পরীক্ষা শেষে রনি তার বন্ধু খোকসা গ্রামের জাহিদের ছেলে তৌফিক এলাহীর(১৬) এর সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা আমঝুপি বাজারের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সাথে মুখােমুখি সংঘর্ষ হয়। এসময় রনি মারাত্মক আহত হয়। তবে তার বন্ধু তৌফিক সামান্য আঘাতপ্রাপ্ত হয়। রনির অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাইভেট কারের মালিক গাড়ি রেখে পালিয়ে যায় । পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এসময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক দিবাগত রাত ১ টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতলে রনি‘র মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category