মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুনাইদ (১৭) নামের এক কিশোর মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে।
আহত জুনাইদ সদর উপজেলার রাজনগর গ্রামের জহুর আলীর ছেলে।
জানা গেছে দুপুরের দিকে জুনায়েদ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে তার নানার বাড়ি ইসলামনগর আসার পথে দিনদত্ত ব্রিজ পার হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত জুনাইদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।