কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে সরকারি স্বাস্থ্যসেবায় পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেহেরপুর জেলায় কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও মেহেরপুর জেলা সভাপতি মোমিনুল ইসলাম, ফারুক আলী, সেলিম হোসেনসহ অন্য সদস্যরা।
বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত। ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি।
বৈষম্য দূর করতে আসা সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে অবহেলার শিকার হবো আমরা। দুঃখজনক যে, স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ এ বিভাগে অবহেলিত পেশাজীবীদের। জীবন মানে পিছিয়ে রাখা হয়েছে। তাই আমরা অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসুচি পালন করবো।
এদিকে গত কয়েকদিনের এমন কর্মসূচির কারনে মেহেরপুর উপজেলায় চিকিৎসা নিতে এসে পরীক্ষা, নিরীক্ষা, ও স্বাস্থ্যসেবা পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।