• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মাসুদ অরুণ, গাংনীতে আমজাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে মাসুদ অরুণ, গাংনীতে আমজাদ হোসেন
মেহেরপুরে মাসুদ অরুণ, গাংনীতে আমজাদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ (গাংনী) আমজাদ হোসেনকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। নানা জল্পনা-কল্পনা শেষে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর জেলার ২ টি আসনেসহ ২৩২ টি আসনের তালিকা প্রকাশ করেন।

মনোনয়নের তালিকা প্রকাশের পর আমজাদ হোসেন ও মাসুদ অরুন সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা প্রিয় নেতাদেরকে অভিনন্দন জানাতে ভিড় করেছেন তাদের কার্যালয়ে। বিভিন্ন এলাকায় চলছে আনন্দ মিছিল।

মাসুদ অরুণ মেহেরপুর-১ আসনে বিএনপির সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমজাদ হোসেনও সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি যেকয়টি আসন পেয়েছিল তার মধ্যে আমজাদ হোসেনের মেহেরপুর-২ আসনটি অন্যতম।

আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসন থেকে ৩ জন গুলশান অফিসে ডাক পেয়েছিলেন। তাঁরা হলেন- সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

মেহেরপুর-২ আসন থেকে গুলশানে ডাকা হয়েছিল সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে।

মেহেরপুর-১ ও মেহেরপুর ২ আসনের এই মনোনয়ন জনরায়ের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, যারা ১৭ বছর যুলুম-নির্যাতন, মামলা-হামলা সহ্য করে তৃণমূল নেতাকর্মীদের সাথে ছিলেন তাদেরকেই দল মূল্যায়ন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category