• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মেহেরপুরে মাদক সেবন ও বহনের অপরাধে আটক-৫

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে মাদক সেবন ও বহনের অপরাধে আটক-৫
মেহেরপুরে মাদক সেবন ও বহনের অপরাধে আটক-৫

মেহেরপুরে অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদ ও গাঁজা সেবন করে বিরক্তিকর আচরণ করার অপরাধে ৫ জনকে আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর শহরের মন্ডলপাড়ার আঃ জলিলের ছেলে হাসান (১৯), সুইপার পাড়ার মৃত দীলিপ বাসফোড়ের ছেলে রঞ্জিত বাসফোড় (২৮), সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের মৃত আঃ ওদুদের ছেলে রাশেদ (১৯), উজলপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন ইসলাম এবং একই গ্রামের মৃত সিরাজুলের ছেলে তৌফিক (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের এইচবি ব্রিক্সের কাছে অভিযান পরিচালনা করা হয়। এসময় চার বোতল বিদেশী হুইসকি সহ হাসান ও রঞ্জিত বাসফোড়কে এবং গাঁজা সেবন করে বিরক্তিকর আচরণ করার রাশেদ, সুজন ও তৌফিককে আটক করা হয়।

আটককৃত হাসান ও রঞ্জিত বাসফোড়ের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় রাশেদের ৩ দিন এবং সুজন ও তৌফিকের সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category