• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে মাদক কারবারীর কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
মেহেরপুরে মাদক কারবারীর কারাদন্ড
মেহেরপুরে মাদক কারবারীর কারাদন্ড

মেহেরপুরে মাদক মামলায় শামীম মল্লিক নামের এক মাদক কারবারীর ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০নভেম্বর) সকালের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিক এর ছেলে।

মামলার বিবরনে জানা গেছে ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহেরর নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড। ২০ হাজার টাকা জরিমানা। অনাদায় আরো ৬ মাসে কারাদন্ডদেশ দেন।মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category