টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে।
বুধবার (৫ জুন) সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক শামীম হাসান।
বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শম্ভনাথ রায়, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যসহ ২৫ টি মন্দিরভিত্তিক শিশু কার্যক্রমের শিক্ষকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালার প্রথমার্ধে পবিত্র গীতা পাঠ, জাতীয় সংগীত, প্রদীপ প্রজ্বলন ও অতিথিবৃন্দ মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও কিভাবে বেগবান করা যায় তার দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা।