• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের এসবিআর ব্রিক্স এবং এমইউএস ব্রিক্সে অভিযান অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইটভাটায় ফিক্সড চিমনি এবং জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ৬/১৬ ধারায় এসবিআর ব্রিক্সের মালিক রফিকুল হালসোনাকে এক লাখ এবং এমইউএস ব্রিক্সের মালিক ইলিয়াছ বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category