• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুর সদর উপজেলার বড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে ৩ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানায়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা। পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স) বাজারজাত ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫, ৫২ ধারা অনুসারে মিলন স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ইসরাইল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা ও গাজী হোম ডেলিভারীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category