• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে অনুমোদন বিহীন খাবার ও ক্ষতিকর শিশু খাদ্য বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে মেহেরপুর শহরের কোর্ট রোডে স্টেডিয়াম পাড়া মোড়ে মেসার্স সাগর স্টোরে এ জরিমানা করা হয়।

অভিযানে অনিরাপদ খাদ্য ও বিএসটিআই অনুমোদন ব্যতীত বিভিন্ন ধরনের শিশু খাদ্য পাওয়া যায়। এছাড়াও চটকদার নাম দিয়ে নিম্নমানের চিপস, চকলেট ও চাটনি বিক্রি করার সত্যতা মেলে। এ সময় অনিবন্ধিত বিভিন্ন কোম্পানির পণ্য উদ্ধার করে দোকান থেকে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ ক্যাবের সদস্যবৃন্দ।
এসময় নিম্নমানের এসব খাদ্যপণ্য জব্দ করে নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করা হয়। এ ধরনের পণ্য বিক্রির বিষয়ে দোকান মালিক জহিরুল ইসলামকে সতর্ক করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক। এছাড়াও বাজারে গুড়ের আড়ত, হোটেল রেস্তোরাসহ অন্যান্য দোকানগুলোতে তদারকি চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category