• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ভাষা উৎসব অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
মেহেরপুরে ভাষা উৎসব অনুষ্ঠিত
মেহেরপুরে ভাষা উৎসব অনুষ্ঠিত

গাংনী গণিত পরিবার আয়োজিত মেহেরপুর জেলাব্যাপী ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত একযোগে জেলা সদরের সরকারী মহিলা কলেজ, মুজিবনগর সরকারি কলেজ, গাংনী মহিলা কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ উৎসবের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আযোজক সূত্রে জানা গেছে, জুনিয়র গ্রুপে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং সিনিয়র গ্রুপে নবম ও দশম শ্রেণি ভাষা উৎসবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ভাষা জ্ঞান বৃদ্ধি ও যে কোন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধির জন্য জেলার প্রায় ৩৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে। অত্যান্ত কঠোর মান নিয়ন্ত্রণ করে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাংনী গণিত পরিবারের সভাপতি সাঈফ হাসান কৌশিকের নেতৃত্বে এবং গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দুর পরিকল্পনা ও নির্দেশনায় একদল দক্ষ টিম কার্যক্রমে জড়িত আছে। দেশের বুয়েট, মেডিকেলসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ কার্যক্রমে কাজ করে চলেছেন। অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের নেতৃত্বে একদল উপদেষ্টা এ কার্যক্রম তদারকি করেন। আগামীকাল গাংনী গনিত পরিবারের উদ্যোগে গাংনী মহিলা কলেজে বিজ্ঞান উৎসব ও গণিত উৎসব অনুষ্ঠিত হবে। ভাষা উৎসবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক নাসিরউদ্দিন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক রফিকুল আলম বকুল, করমদি কলেজের এ এস এম সায়েম পল্টু। মেন্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত ইসলাম সিহাব, ভাষা উৎসবের আহবায়ক তারিকুজ্জামান, সদস্য সচিব ফাতেমা ফারজানা নির্জনা, সাবেক সভাপতি তাসনোভা মুর্শিদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আকবার আদিব, মাসরুর শাকিল সিহাব, ওয়াদ বিন আশরাফ ও কর্মশালা বিষয়ক ছাবিকুল নেহা, জাবেদ বিল আলম নিরবসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র মেন্টররা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভাষা উৎসব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category