• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বোমা আতঙ্ক: অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
মেহেরপুরে বোমা আতঙ্ক: অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষন
মেহেরপুরে বোমা আতঙ্ক: অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষন

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিলো বোমা সাদৃশ্য বস্তু। এসব দেখে জেলা জুড়ে ছড়িয়ে পড়ে অজানা আতঙ্ক। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে এগুলো বোমা নয় আতঙ্কিত হওয়ার কিছু নেয়।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুটির বিভিন্ন তারের সাথে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃস্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর দেওয়া হয় পুলিশে। সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভিতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সাথে তারের সংযোগগুলো। বক্সটি খুলে দেখা যায় এগুলো সাউন্ড বক্স আকৃতির বস্তু। এরপর শহরের কোর্টমোড় ও ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুটির তারের সাথে আরো দু’টি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের তারে ঝুলে থাকা বস্তুটি।

পথচারীরা জানায়, সকাল সোয়া ৯ টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষন। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। এসকল বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোন বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category