• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মেহেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সব ভয় জয় করে ২০ বছরে বৈশাখী টেলিভিশন। র‌্যালি, আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল অমিন। স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টিভির মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজল। অনুষ্ঠানে সময় টিভি’র মেহেরপুর প্রতিসব ভয় জয় করে ২০ বছরে বৈশাখী টেলিভিশন। র‌্যালি, আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজনিধি বেন ইয়ামিন মুক্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, চ্যানেল২৪ এর নিউজ এডিটর আশরাফুল ইসলাম কোচি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো।
এ সময় অতিথিরা বলেন বাঙ্গালী স্ংস্কৃতিকে ধারন করে ও বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে বৈশাখী টিভি। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দূনীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে বলে আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
এসময় জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বৈশাখী টিভির শুভানাধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category